শিরোনাম

কাজীপুরে উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে দুই প্রার্থীর মতবিনিময় | Bogura TV | বগুড়া টিভি

কাজীপুরে  উপজেলা পরিষদ  নির্বাচনের লক্ষ্যে দুই প্রার্থীর মতবিনিময়

জসিম উদ্দিন, জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নিয়ে যাওয়ার সময় একজন মারা যান।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আবু সুফিয়ান (৫০) ও পিছনের সীটে বসা নরসিং বোনার্জী (৩৫)। তারা উভয়ই জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাসিন্দা।ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ  ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুফিয়ান ও নরসিং মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়ার দিকে আসছিলেন। পথে আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় শাপলা ব্রিকসের সম্মুখে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়। পরে আহত নরসিং বোনার্জীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে নরসিং মারা যান।

তিনি আরও জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।

No comments