আলম হাসানের সংবাদ প্রচার করায় সাংবাদিকদের নামে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সেজাবহ নামক গ্রামের সাফা মিয়ার ছেলে ইউটিউবার আলম হাসানের বাড়ীতে সাদিয়া নামের এক নারী স্ত্রীর স্বীকৃতির দাবীতে অন্বেষণ করেন।
তারই সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় গনমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে আলম হাসানের বাবার ফোনে ফোন দিয়ে অশ্লীল ভাষায় গনমাধ্যম কর্মীদের গালিগালাজ করেন আলম হাসান নামের একাধিক নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকা আলম হাসান। গনমাধ্যমকর্মীদের মিথ্যা মামলার ভয়ভীতি হুমকি প্রদান করেন আলম হাসান।
গনমাধ্যম কর্মীরা সংবাদ প্রচার করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে দেন মিথ্যা মামলা । শুধু মামলা দিয়েই শেষ নয় ফেইবুক লাইভে এসে হুমকি প্রদান সহ গনমাধ্যম কর্মীদের ছবি ব্যবহার করে বাজে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে বাসন থানায় এস এ টিভির চিত্র সাংবাদিক রেজা ইসলাম একটি সাধারন ডাইরী করেছেন বলে জানা যায় ।
ইউটিউবার আলম হাসান নোয়াখালী থেকে মুনতাহার নামের একটি বারো বছরের কিশোরীকে অপহরণ করে রাখেন চার দিন। এর পর স্থানীয় মেম্বার নজরুল ইসলামকে টাকা দিয়ে মেয়ের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ফেরৎ দেওয়া হয় মেয়ের পরিবারের কাছে।
শুধু নারী অপহরন করেই এই ইউটিউবারের কুকর্ম শেষ নয়। প্রাথমিক শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গত ২৮শে মার্চ ২০২৩ এ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্দেশে সারা দেশের ভিবিন্ন উপজেলায় গ্রেফতারের দাবীতে করেন মানববন্ধন।
জানা যায় আলম হাসান পূর্বে বিজিবিতে চাকুরী করতেন।স্ত্রীকে ভরণপোষণ না করা এবং স্ত্রীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে চাকুরী চ্যুত হন।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকাবাসী জানান একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক কেউ কোন প্রতিবাদ করলেই হয়ে যায় তার ফেইবুক লাইভের অশ্লীল কথার স্বীকার।
এলাকাবাসী ও গনমাধ্যম কর্মীদের প্রসাশনের কাছে দাবী সঠিক তদন্তের ভিত্তিতে এই ইউটিউবারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

No comments