শিরোনাম

সারিয়াকান্দিতে কৃষকের গোয়াল ঘর ভেঙ্গে দিলেন ইউপি মেম্বার | Bogura TV | বগুড়া টিভি

সারিয়াকান্দিতে কৃষকের গোয়াল ঘর ভেঙ্গে দিলেন ইউপি মেম্বার

সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে  বুধবার দুপুরে  ইউনিয়ন  পরিষদের মেম্বার ও চৌকিদার -  দফাদার মিলে  এক কৃষকের বাড়ির গোয়াল ঘর ভেঙ্গে দিয়েছেন। ফিল্মি স্টাইলে তারা সেখানে হামলা ও ভাঙচুর করেন। এ সময় ওই গৃহস্থ 'র বউ রিপা বেগমকে (৪০) হেনস্তা  করেন তারা।     

অসহায় হয়ে দেখা ছাড়া করার কিছুই  ছিল না তাদের। ঘটনার স্থানে গিয়ে দেখা গেল,  গোয়াল ঘরটি গ্রামের রাস্তার ধারে ছিল। তবে যাতায়াত বা রাস্তা নির্মাণে কোন প্রতিবন্ধকতা করেনি গোয়াল ঘরটি।থানায় অভিযোগকারী  রিপা বেগম বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে (আমার ভাসুর) নয়া মোল্লা মেম্বর পদে ভোটে দাঁড়িয়ে ছিলেন। যার জন্য  তরিকুলকে ভোট দিতে পারিনি আমরা।এই জেরে  এতদিন পর তরিকুল মেম্বর  গোয়াল ঘর টি  ভেঙ্গে দিলেন। এমনও  অভিযোগ  করছেন, সাংবাদিদের কাছে  রিপা বেগম ।কৃষক  ডাবলু  মোল্লা বলেন, গ্রামে অনেক লোকজনের তো ঘর আছে রাস্তার ধারে।আমার গোয়ালঘরটি ভেঙ্গে দেওয়ার   'রাস্তার ধারে'  ছুতা ছিল মাত্র। গরু -বাছুর নিয়ে এখন বেকায়দাতে পড়ছেন কৃষক ডাবলু মোল্লা ।থানায় অভিযোগ করেছেন ডাবলু মোলার স্ত্রী রিপা বেগম।

No comments