শিরোনাম

বগুড়া সদরে বোর্ডের বাজার ক্রিকেট ক্লাবের উদ্যোগে বি.পি.এল- সিজন ০২ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত। | Bogura TV | বগুড়া টিভি

বগুড়া সদরে বোর্ডের বাজার ক্রিকেট ক্লাবের উদ্যোগে বি.পি.এল- সিজন ০২ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।

বগুড়া টিভি ডেস্কঃ

গতকাল শুক্রবার  ভান্ডার পাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয় মাঠ, 
শেখেরকোলা, বগুড়া সদর, বগুড়া। বোর্ডের বাজার ক্রিকেট ক্লাবের উদ্যোগে বি.পি.এল- সিজন ০২ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মো:শাহজাহান আলী (ধলু), সাবেক চেয়ারম্যান ৭ং শেখেরকোলা ইউপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম দুলু, সদস্য, বগুড়া জেলা আওয়ামীলীগ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, নির্বাহী পরিচালক, এস.টি.আর ফাউন্ডেশন, বগুড়া বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মির্জা হাকিম মন্ডল, প্যানেল চেয়ারম্যান-১, ৭ নং শেখেরকোলা ইউনিয়ন জনাব মো: আশরাফুল ইসলাম রবিন, সহকারী শিক্ষক ভান্ডার পাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব বাদশা প্রাং ইউপি সদস্য,  ২ নং ওয়ার্ড। জনাব মোঃ হাফিজুর রহমান হাফী, ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পালন করেন, মোঃ সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক, আল-ইসলাহ ফাউন্ডেশন। 

প্রথমে টসে জিতে এরা স্পোর্টস ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান করেন এরা স্পোর্টস ক্রিকেট ক্লাব। 

১২২ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে মাটিডালি ক্রীড়াচক্রের ব্যাটসম্যান মুনের অপরাজিত ৫৩ রানের অসাধারণ ইনিংসে মাত্র  ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মাটিডালি ক্রীড়াচক্র। 

STR FOUNDATION এর পক্ষ থেকে উদ্বোধনী ম্যাচটিতে সেরা বোলার, সবচেয়ে বেশি ওভার বাউন্ডারী (৬)  সবচেয়ে বেশি বাউন্ডারী (৪) এবং সেরা দর্শকদের মধ্যে বাছাই করে ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন এস.টি.আর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আবু বক্কর সিদ্দিক।  পাশাপাশি  মিলন জায়দার টেলিকম এন্ড মাহিন ফ্যাশান হাউজ এর প্রপাইটারের পক্ষ থেকে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন মিলন জায়দার।

No comments