শিরোনাম

পাঁচবিবিতে আ-লীগের নেতাকর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা | Bogura TV | বগুড়া টিভি

পাঁচবিবিতে আ-লীগের নেতাকর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

আসন্ন পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে তৃণমূল নেতাকর্মীদের সাথে  উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্নার এক মতবিনিময় সভা আজ শনিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা নিমাই নাছির উদ্দিন শাহ বাগদাদী (রা:) মজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা আ-লীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তৌসিফ আহমেদ সাকিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাষা সৈনিক মন্ডলের সুযোগ্য সন্তান ও চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল শহীদ মন্ডল মুন্না। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, পাঁচবিবি পৌর আ-লীগের সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান,প্যানেল মেয়র নূর হোসেন,প্যানেল মেয়র মুশাইদ আল-আমিন সাদ,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,আওলাই ইউনিয়ন আ-লীগের সভাপতি ইব্রাহিম হোসেন মন্ডল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার ও বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যান মুন্না ভাই একজন সাদা মনের মানুষ। ভাষা সৈনিক মীর শহীদ মন্ডলের সুযোগ্য সন্তান।আবারো দল মত নির্বিশেষে তাকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।শেষে সভায় উপস্থিত প্রায় ৬ হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

No comments