শিরোনাম

নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের মধ্যেই করোনায় বাড়ছে মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি

নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের মধ্যেই করোনায় বাড়ছে মৃত্যু

বগুড়া টিভি ডেস্কঃ

নতুন উপধরন শনাক্তের মধ্যেই দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ১১ এবং ১৪ জানুয়ারির পর রোববার (২১ জানুয়ারি) করোনায় আরও একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮০ জনে।

রোববার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জনে। আর এ সময়ে সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭১ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫৭৪ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

প্রায় চার বছর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তের জন্য এ পর্যন্ত ১ কোটি ৬৩ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭১১ জনের। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। সবশেষ ১৪ জানুয়ারি মারা গেছেন ঢাকার একজন নারী। তার বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।


No comments