শিরোনাম

পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই; এমপি নান্নু | Bogura TV | বগুড়া টিভি

পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই; এমপি নান্নু

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় ও কলেজ এর এসএসসি-২০২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলি) আসনে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন; পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই। জমিতে ভালো চাষাবাদ করতে গেলে যেমন একজন ভালো কৃষকের বিকল্প নেই, ঠিক তেমনি প্রতিটি শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই। নিজেকে একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে তুলতে হলে ভালো লেখাপড়া করে এমবিবিএস পাশ করতে হবে এর কোনই বিকল্প নেই। এই প্রতিষ্ঠানের সকল বিদায়ী পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

রবিবার (২১ জানুয়ারি) অত্র প্রতিষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের খেলার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অত্র প্রতিষ্টানের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আতোয়ার তালুকদার ফজু।

অত্র প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ মোতাহার হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে ও প্রভাষক শহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন‍্যান‍্য কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকন্দ, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুক্তার হোসেন,  অত্র ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, খাদিজা খাতুন, মুঞ্জুয়ারা বেগম, অত্র প্রতিষ্টানের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জিনাত জাহান পাতা, দাতা সদস্য এমদাদুল হক, অভিভাবক সদস্য মোকছেদ আলী, জাহিদুর রহমান, আব্দুল লতিফ, আক্কাস আলী, তাজমিনা খাতুন সহ অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটিকে কেন্দ্র করে অত্র ইউনিয়নে জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নুর আগমণে অত্র শিক্ষা প্রতিষ্টান সহ গোহাইল শালিখা দাখিল মাদ্রাসা, গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও অত্র ইউনিয়ন আওয়ামীলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা জানানো হয়।

অত্র প্রতিষ্ঠান হতে এসএসসি-২০২৪ শিক্ষাবর্ষে সর্বমোট ১২৫ জন পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

No comments