কাজিপুরে জমি নিয়ে বিরোধে গোয়াল ঘরে আগুন | Bogura TV | বগুড়া টিভি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আজিত মিয়া নামের এক কৃষকের গোয়ালঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আজিত মিয়া। এই ঘটনায় নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রবিবার সরেজমিনে কোনাবাড়ি গেলে আজিত মিয়া জানা, প্রায় তিরিশ বছর পূর্বে মামা শ্বশুর ইদ্রিস আলী কোনাবাড়ি মৌজার আট শতক জমি ক্রয় করে সেখানে তিনি নিজে বাড়ি করেছেন এবং আমাকেও বাড়ি করে দিয়েছেন এই জমি নিয়ে প্রতিপক্ষ আবুল কালাম মাস্টারের সাথে মামা শ্বশুর ইদ্রিস আলীর একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরই জের ধরে কালাম মাস্টারের লোকজন আমার গোয়াল ঘরে আগুন দিয়েছে । সেইসাথে ঘরে থাকা ২০ মণ ধান ও চারটি গরু ছিনিয়ে নেবার অভিযোগ করেন তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কালাম মাস্টার জানান, জমি আমাদের,। ইদ্রিস আলী মূলত একাধিকবার আমাদের নামে হয়রাণীমূলক মিথ্যা মামলা করলেও মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তিনি আরও জানান, রায়ে হেরে গিয়ে ইদ্রিস আলী ও তার লোকজন আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক ভাবে নিজেদের ঘরে আগুন দিয়ে,গরু ও ধান ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজিয়েছেন।
এ বিষয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে মামলা বিচারাধীন আছে
আর একটি সাধারণ ডায়েরিও রয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবকিছু বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার সুপারিশ করা হবে।

No comments