বগুড়ায় আজিজুল হক কলেজ রোভারদের ব্যাডমিন্টন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বিজয় দিবসকে উদযাপনের নতুন মাত্রা দিতে সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপ ব্যাডমিন্টন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
শনিবার রোভার ডেনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে গ্রুপের প্রায় ৭০ জন রোভার স্কাউট সদস্য।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি খোন্দকার কামাল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ ও গ্রুপ সহ-সভাপতি সবুর উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. তৌফিকুল আলম, গ্রুপ সম্পাদক মোঃ আতিকুল, রোভার স্কাউট লিডার আব্দুল আলিম ও আরিফুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট রায়হান চৌধুরী, হান্নানুর রশিদ, সাফিনুর রহমান, মজতাহিদ হাসান, পিংকি আক্তার ও মোছা: রুম্পা খাতুন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি খোন্দকার কামাল হাসান বিজয়ীদের রোভার স্কাউটদের হাতে পুরস্কার তুলে দেন।

No comments