বগুড়ায় আওয়ামী লীগ, জাকের পার্টিসহ ১১ জনের প্রার্থীতা প্রত্যাহার | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ার তিনটি আসনে নৌকার প্রার্থী, ৬টি আসনে জাকের পার্টি ও দুটি আসন থেকে ২ স্বতন্ত্র প্রার্থী সহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বগুড়া-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ আসনে সিরাজুল ইসলাম খাঁন রাজু, বগুড়া-৪ আসনে হেলাল উদ্দিন কবিরাজ, জাকের পার্টি থেকে বগুড়া-২ আসনে আজগর আলী,
বগুড়া-৩ আসনে গোলাম মোস্তফা, বগুড়া -৪ আসনে আব্দুর রশিদ সরদার, বগুড়া-৫ মাসুম রানা ওয়াসিম, বগুড়া-৬ আসনে মোহাম্মদ ফয়সাল বিন শফিক, ও বগুড়া-৭ আসনে নাজির মাহমুদ রতন, বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, বগুড়া-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য প্রার্থিরা আবেদন জমা দেন। এদিকে আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করতে কেন্দ্র থেকে চিঠি দেয়া হয়েছে।

No comments