শিরোনাম

বগুড়ায় নৌকা হারালেন ২ মাঝি | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিচ্ছে আওয়ামী লীগ। আসন সমঝোতায় ২৬টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। এ আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না বলে নিশ্চিত করেছে দলটি। এর মধ্যে ১৪ দলের শরিকদের ৭ টি এবং অন্যান্য দলকে ৪ আসন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর দুই দফায় বৈঠক করেছে আওয়ামী লীগ ও জাতীয় পাটি। এতেও চূড়ান্ত করতে পারেনি আসন ভাগাভাগি। আজ রোববার ফের বৈঠক করেন দল দুটির নেতারা। আলোচনা শেষে দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে উল্লেখ করা হয় ৩৬-বগুড়ায় ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম মানিকের পরিবর্তে জাতীয় পার্টি থেকে শরিফুল ইসলাম জিন্নাকে মহাজোট থেকে মনোনীত করা হয়েছে। অপরদিকে বগুড়া-৩ আসনে সিরাজুল ইসলাম খাঁন রাজুকে সরিয়ে মহাজোট থেকে নুরুল ইসলাম ওমরকে মনোনীত করা হয়েছে।

এর আগে ১৪ দলের শরিক দলগুলোকে ৭টি আসনে ছাড় দেয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। তবে দলগুলো আসন সংখ্যা বাড়াতে বিভিন্নভাবে আলোচনা চালিয়ে গেলেও আওয়ামী লীগের সাড়া মেলেনি বলে সূত্র জানিয়েছে। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলের নেতাকর্মীরা।

No comments