মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন মোদি, গাড়ি থামিয়ে যেতে দিলেন অ্যাম্বুলেন্স | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
ভারতের বারাণসীতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়োজিত এক রোড শোতে অ্যাম্বুলেন্স চলে আসায় তিনি তার গাড়ি বহর চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রেখে অ্যাম্বুলেন্স চলে যাওয়ার সুযোগ দেন। খবর এনডিটিবির
দুই দিনের সফরে উত্তর প্রদেশের বারাণসীতে গেছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি ১৯ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত ৩৭টি প্রজেক্টের উদ্বোধন করতে যান।
ভিআইপি চলাচলে সচারাচার সাধারণ মানুষ কিংবা পাবলিক পরিবহন চলাচল করতে দেওয়া হয় না। কিন্তু সে নিয়মের ব্যত্যয় ঘটনালেন নরেন্দ্র মোদি। তবে প্রোটোকল ভাঙার রেওয়াজ এবারই প্রথম নয়। এর আগেও গত বছর হিমাচল প্রদেশের আহমেদাবাদে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটান মোদি।
এছাড়া ২০১৯ সালে আয়োজিত এক সভায় বক্তৃতার মাঝখানে হঠাৎ করে একজন ক্যামেরাম্যান অসুস্থ হয়ে পড়লে মোদি তার বক্তৃতা থামিয়ে ওই ক্যামেরাম্যানের জন্য অ্যাম্বুলেন্স চান। এ ঘটনায় পুরো ভারত জুড়ে মোদির প্রশংসা করা হয়।
No comments