শিরোনাম

মোবাইল ফোন কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা! | Bogura TV | বগুড়া টিভি


শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

রাজমিস্ত্রি বাবার কাছে মোবাইল ফোন কিনে চেয়ে না পাওয়ায় অভিমানে তারেক (২০) নামের এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাদলা ইউনিয়নের দরিনন্দগ্রামের কারিগর পাড়ায়। নিহত তারেক ওই এলাকার রাজমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবার সাথে মাঝে মধ্যে রাজমিস্ত্রির কাজ করতে যেত তারেক। এক পর্যায়ে বাবার কাছে জেদ ধরে কয়েকদিন আগে ১৬ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন কিনে নেয় তারেক। শনিবার ১৬ ডিসেম্বর মোবাইল বিষয়ে বাবার সাথে কথাকাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে তারেক। পরদিন অর্থাৎ রোববার ফের বাবার কাছে মোবাইল ফোন কিনে চায় তারেক। তাতে অপারগতা প্রকাশ করেন রাজমিস্ত্রি বাবা শফিকুল ইসলাম। এতে অভিমান করে তারেক বাড়ি থেকে বেড়িয়ে পাশের একটি দোকান থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট কিনে সাথে সাথেই সেবক করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩'টার দিকে তার মৃত্যু ঘটে। 

তারেক নামের এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মারা গেছে বলে লোকমুখে জানতে পেরেছেন বলে জানিয়েছেন, মাদলা ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম। বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে তারেক নামের এক যুবক আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম। তিনি আরও বলেন, মৃত্যুর ঘটনাটি সদর থানা এলাকায় হওয়ায় সেখানকার পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

No comments