শিরোনাম

বগুড়ায় সদর পুলিশ ফাঁড়ির অভিযানে বার্মিজ চাকুসহ আটক-১ | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ায় সদর পুলিশ ফাঁড়ির অভিযানে বার্মিজ চাকুসহ ১জনকে আটক করা হয়েছে। 

আটককৃতের নাম মোঃ আমির হোসেন (১৯)। সে 
বগুড়া মালগ্রাম মধ্যপাড়া এলাকার জনৈক আব্দুল হাজীর বাসার ভাড়াটিয়া মোঃ আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানান, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সুজন মিঞার নের্তৃত্বে এস আই (নিঃ) মোঃ খোরশেদ আলম, এস আই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৩ ডিসেম্বর রাতে বগুড়া সাতমাথা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে রাত সাড়ে নয়টায় বগুড়া সাতমাথাস্থ জনৈক মোঃ আমিনুল ইসলাম ডাবলুর বিল্ডিং এর পাশ থেকে একজনকে আটক করে।

এ সময় তার পরিহিত জিন্স ফুল প্যান্টের ডান কোমড়ে বেল্টের সাথে বিশেষ কায়দায় লকদ্বারা আটকানো অবস্থায় একটি অত্যাধুনিক স্প্রিংযুক্ত ষ্টীলের তৈরি বার্মিজ চাকু (ছোরা), যা লম্বা ১০.২৫ ইঞ্চি, চাকুর গায়ে এক পাশে চিতাবাঘ এর ছবি খোদাই করা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত মোঃ আমির হোসেন উদ্ধারকৃত বার্মিজ চাকু (ছোরা) ব্যবহার করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাইসহ আমলযোগ্য অপরাধ সংঘটন করে থাকে বলে জানা যায়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুজন মিয়া জানান, অটোতে ৩ জনকে আটক করে ফাঁড়িতে আনা হয় পরে চালক ও যাত্রীকে ছেড়ে দিয়ে চাকুর মালিককে অস্ত্র আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

No comments