শিরোনাম

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা | Bogura TV | বগুড়া টিভি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্কুল মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা



নাজিরুল ইসলাম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্কুল মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী মানিকদিপা উত্তরপাড়াস্থ পতিত কৃষি জমিতে ক্রীড়া অনুষ্ঠান শেষে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রত‍্যন্ত গ্রামীণ এলাকার এসব শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
শাজাহানপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাজিরুল ইসলাম নাজিরের দিকনির্দেশনা ও সার্বিক ব‍্যবস্থাপনায় ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এসএম বাকি বিল্লাহ, মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি আজফারুল হাবিব সুমন, ১নং ওয়ার্ডের সমাজ সেবক 
মুনিরুজ্জামান মজনু, ২নং ওয়ার্ড সদস্য আব্দুল বাছেদ রঞ্জু, মানিকদিপা উত্তরপাড়ার ক্রীড়াপ্রেমী সমাজ সেবক রেজাউল করিম রেজা। এছাড়াও অত্র এলাকার ক্রীড়ামোদী ব‍্যক্তিবর্গের মধ্য হতে হাফিজুর রহমান টুকু, রেজভী আহমেদ রনি, উত্তরপাড়ার আবুল কালাম,  সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের খেলাধুলা প্রেমী ব‍্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের ব‍্যাপক উৎসাহ দিয়ে নিরলসভাবে ক্রীড়া পরিচালনায় অংশ নেন ইদ্রিস আলী, রাকিব, গোলাম হোসেন, ইমান আলী, নাফিউল, সোয়াদ, হুযাইফা, জাহিদ, সাকিব, ছোট জাহিদ, নাইম, মারুফ, নুরুজ্জামান, সেলিম, রনি সহ আরও! অনেকেই।

No comments