শিরোনাম

বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত


বগুড়া টিভি ডেস্কঃ

বগুড়ায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের পালশা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোকাদ্দেছ হোসেন। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাংগাপাড়া এলাকার বাসিন্দা। আহতের নাম ইমরান হোসেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহরগুছি এলাকার বাসিন্দা তিনি।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে মোকাদ্দেছ ঘটনাস্থলেই মারা যান। ইমরানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
প্রত্যক্ষদর্শী আবু তালেব জানান, সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে হাইওয়েতে ওঠার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অন্যজন গুরুতর আহত হন।

No comments