শিরোনাম

বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক | Bogura TV | বগুড়া টিভি


বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

আজাদুর রহমানঃ

বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১২ কোম্পানি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন। 

তিনি জানান, এস এ জাহাঙ্গীর তুহিন,(৪১) পিতা, মৃত আজাহার তালুকদার সাং,চক দাদরা উপচক,থানা ও জেলা জয়পুরহাট থানায় লিখিত অভিযোগ করেন ।গতস ২১/১২/২০২৩,ইং তারিখে সকাল অনুমান ১১.০০ ঘটিকায়, জয়পুরহাট থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়ক সম্পাদক এর কার্যালয়ের সামনে লক করে রাখা,১৫০,সি,সি HONDA,trigger মোটরসাইকেল ,যাহার রেজিস্ট্রেশন নম্বর ,PSOKC1900KH203238,যাহার বাজার মূল্য,১.৭২.০০০./(এক লক্ষ বাহাত্তর হাজার টাকা), কে বা কারা চুরি করে নিয়ে যায়। 
এরই প্রেক্ষিতে জয়পুরহাট জেলার সদর থানায় অজ্ঞাতনামা চোরদের নামে মামলা দায়ের করেন। মামলা নং ,৩৯/তারিখ ২২/১২/২০২৩, ইং তারিখে , ধারা ,৩৭৯,পেনাল কোডে মামলা রুজু করা হয়। 

র‍্যাব ১২ সিপিএসসি বগুড়া গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে, যে আন্ত-জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বগুড়া শাজাহানপুর থানার ফটকি ব্রিজ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ এর ভিত্তিতে বগুড়ার র‍্যাব ১২ সিপিএসসি, অভিযানিক দল, উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে, আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য , তাওহীদ হাসান নাদিম (২১) পিতা মো. আতোয়ার হোসেন সাং মালঞ্চা,থানা পাঁচবিবি জেলা জয়পুরহাট , মোটরসাইকেল বিক্রয় করা,১৭,১৯০, টাকা সহ গ্রেফতার করে। 
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে ইতিমধ্যে সে ৮-১০টি, মোটরসাইকেল চুরি করেছে। উক্ত আসামির নামে জয়পুরহাট সদর থানায় ২, টি, চুরির মামলাও রয়েছে।

No comments