বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছুর রহমান।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় (১) আতাউর (২৩), পিতা- ফেরদৌস, সাং- বারপুর, (২) সোহান, সাং- সূত্রাপুর, (৩) রিতা (২২), সাং- সংসারদিঘী, শিবগঞ্জ, (৪) রাসেল, পিতা- মোস্তফা, সাং- বারপুর, (৫) কামরুল, সাং- সংশেরপুর, শিবগঞ্জ, বগুড়া।
বগুড়া জেলার কাহালু থানাধীন সিতলাই এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আহত হলে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাত আনুমানিক ১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকলের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসক।

No comments