শিরোনাম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত



আজাদুর রহমানঃ

বগুড়ার কাহালুতে দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার বীরকেদার সাজুর ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত ওই যুবকের নাম জুয়েল রানা। তিনি একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। 
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, ’বিকালে মোটরসাইকেলে করে বীরকেদারের চৌমুহনী থেকে বারো মাইলের দিকে যাচ্ছিলেন জুয়েল। এ সময় তার কানে হেডফোন ছিল এবং মোটরসাইকেলের গতিও বেশি ছিল।  সাজুর ইটভাটার কাছে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি টিনশেড ঘরের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান।’ 
এসআই রমজান আলী সরকার বলেন, ’কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments