ধুনটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দাঁত ভেঙ্গে দিলো চাচাতো ভাই | Bogura TV | বগুড়া টিভি
বগুড়ার ধুনটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জহুরুল ইসলাম (৪০) নামে একজনকে মারপিটে আহত করে দাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মৃত আব্দুল হকের ছেলে চান মিয়া (৭০), ও তার তিন ছেলে সাইফুল ইসলাম (৪৮), রেজাউল করিম (৪৬), ও এনামুল হক (৩৭) নামে ৪ ব্যাক্তির বিরুদ্ধে। বুধবার (৬ই ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালনগর ইউনিয়নের বলারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ই ডিসেম্বর জহুরুল ইসলামের স্ত্রী বাদি ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম ও চান মিয়া সম্পর্কে চাচাতো ভাই। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জহরুল ইসলাম বাদি হয়ে ১৪৪/১৪৫ ধারায় চান মিয়ার নাম উল্লেখ করে একটি মামলা বগুড়া বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।
উক্ত মামলার তদন্তের জন্য গত ৬ই ডিসেম্বর দুপুরে ধুনট থানার সহকারী কমিশনার ভূমি প্রেরিত সার্ভেয়ার সেলিম হোসেন তদন্তে যান। তাতেই মামলার আসামি চান মিয়া সহ তার তিন ছেলে ক্ষিপ্ত হয়ে জহুরুল ইসলামের সাথে বিবাদমান ওই সম্পত্তি অবৈধভাবে বে-দখলের চেষ্টা সহ জহুরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন জহুরুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে চান মিয়া সহ তার ছেলেরা জহুরুল ইসলামকে দেশীয় অস্ত্র সহ মারপিট শুরু করে।
একপর্যায়ে একটি বাটামের আঘাতে জহুরুল ইসলামের দাত ভেঙ্গে যায়। এসময় জহুরুল ইসলামের স্ত্রী এগিয়ে আসলে তারা তাকেও কিল ঘুষি মারে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে জহুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকলেও তার পরিবারের অন্যান্য সদস্যরা হুমকির মুখে রয়েছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments