শিরোনাম

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন | Bogura TV | বগুড়া টিভি


সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :

গত ৪ ডিসেম্বর সোমাবার দৈনিক করতোয়া পত্রিকাসহ অন্যান্য কয়েকটি পত্রিকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তোলার অভিযোগে শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে  বৃস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রাজন সরকার । রাজন সরকার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরকারের ছেলে । 

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ৪ ডিসেম্বর সোমাবার দৈনিক  করতোয়া পত্রিকার ৭ম পাতায় এবং অন্যান্য কয়েকটি পত্রিকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তোলার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে । সংবাদে উল্লেখ করা হয়েছে পৌর এলাকার হিন্দুকান্দি মৌজায়  সাড়ে ৮ শতাংশ জমি বিবাদী হারুনুর রশিদ,আঞ্জুয়ারা বেগম,শাপলা বেগম,এমদাদুল হক ও রাজনসহ জোড় পূর্বক ভোগ দখলের পায়তারা করে । 

সংবাদে  বাদী ফরিদা পারভীনের বক্তব্যে উল্লেখ করা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা সত্বেও  রাতের আঁধারে জোড় পূর্বক ঘর তোলা হয়েছে । সংবাদে  যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ।
প্রকৃত ঘটনা হলো আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পর আমরা ওই জমিতে কোন কাজ কর্ম  করি নাই । অনেক আগে থেকেই আমরা জমিটিতে মাটি ভরাট করে চার চালা টিনের ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছি যাহা সারিয়াকান্দি (ভূমি) অফিস মিস কেস নং ১৫(১৩)২০১৫-১৬ সেশন এর দখল বিষয়ে গত ২৩/০৬/২০১৬ তারিখে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) তদন্ত দখল প্রতিবেদন দিয়েছেন ।  উক্ত প্রতিবেদনের মূলে রিয়াজ উদ্দিন গং এর  ওয়ারিশ বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ জিল্লুর রহমান সরকার, বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান,  বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী সরকার,গিয়াস উদ্দিন সরকার,এমদাদুল সরকারসহ অন্যান্য শরিকদের নামে হিন্দুকান্দি মৌজায় এম আর আর খতিয়ান নং ৬৯ এর সাবেক দাগ নং ৩০৬,হাল দাগ নং-৩৪১ এর ৫২ শতাংশ জমি স্যাটেলমেন্ট জরিপ আর এস রেকর্ড তিন সিলা পর্ছা তৈরী হয় ।

স্থানীয় সাবজল হোসেন সরকার ও বুলোনী বেগম নামে যে দুই জনের নাম উল্লেখ করা হয়েছে মূলত ওই দুই জনের দখলেই আছে  বাদী ফরিদা পারভীনের জমি। আমাদের মান সম্মান ও ভাবমূর্তি সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায়  মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে । আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ জিল্লুর রহমান সরকার, বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান,এমদাদুল সরকার,নজরুল ইসলাম, মোঃ বিল্লাল, মামুনুর রশিদ,রুহুল আমিন ।

No comments