সাতক্ষীরার তালায় নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার তালায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে বিশেষ বির্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় তালা মহিলা ডিগ্রী কলেজে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন।
বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক অনিত মুখার্জী, উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

No comments