ধুনটে গোসাইবাড়ি ইউনিয়ন আ.লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে গোঁসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার গোসাইবাড়ি হাইস্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল কবির বিপুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আরিফ ওপেল, সদস্য মোজাফফর আলী, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি, আই, এম নূরন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আলহাজ্ব মাসুদ রানা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বাচ্চু, এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজ্জাবেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক এর সহধর্মিণী মারিয়া নবী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ নাঈমুল রাজ্জাক তিতাস, বনি ছদর খোরুম, আব্দুর রউফ, ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতা শরিফ ইসলাম খান শরিফ, আব্দুর রাজ্জাক, বাহদুর আলী, ভিপি সাইফুল ইসলাম, আহাসান হাবিব, ধুনট উপজেলার উপজেলা যুবলীগের সভাপতি ভিপি সেখ মতিউর রহমান মতি , নিমগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল কবির বিপুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম সবুজ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন,সহ নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান মজনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে নির্বাচনে নৌকার মহাবিজয় হবে। দেশে উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রেখে বর্তমান সরকার প্রধান আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের যে উন্নয়ন করছে, এদেশের কেউ অস্বীকার করতে পারবে না। তিনি আরও বলেন, ভোটাররা আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে নিয়ে ধুনট-শেরপুরের এলাকার উন্নয়ন করার সুযোগ দিবে।

No comments