বগুড়া-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা | Bogura TV | বগুড়া টিভি
সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রচারে নৌকাসহ স্বতন্ত্র প্রার্ধীরা এগিয়ে। অন্য দলে নেই প্রচারনা। এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা। ব্যানার ফেস্টুনে ভরে উঠছে প্রধান সড়কগুলো। সারিয়াকান্দি ও সোনাতলা দুটি উপজেলাতেই প্রধান সড়ক, হাট বাজার এবং চায়ের দোকান ও বিভিন্ন মুদি খানা দোকানের পাশে ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে। উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরে দেখাগেছে প্রার্থীর সমর্থকরা দলবদ্ধ হয়ে বাড়ি বাড়ি করছেন ভোট প্রার্থনা। এছাড়া দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীদের প্রচার মাইকে সরগরম হয়ে উঠেছে উপজেলার গ্রামগুলি। উপজেলা দুটির প্রতিটি চায়ের দোকানে এখন নির্বাচনী আলোচনা চলছে ব্যাপকভাবে । এ আসনে কে এখন এগিয়ে, আর কে হবেন সংসদ সদস্য, তা নিয়ে চলছে সর্বত্র জোর আলোচনা সমালেচনা ।
আসনটিতে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৬ জন প্রার্থীই দলীয়। আর ৪ জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত সাহাদারা মান্নান এবং তার কর্মী সমর্থকদের মাঠে সরব উপস্থিত রয়েছে। দুটি উপজেলাতেই তার ব্যানার এবং পোস্টার লক্ষনীয়।
প্রতীক পাওয়ার সাথে সাথেই সারিয়াকান্দি এবং সোনাতলায় পৃথক র্যালীর মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান এম পি। তিনি এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ৪ জনই তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমানতালে। স্বতন্ত্র প্রার্থী, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক শাহাজাদী আলম লিপি প্রতিদিন সন্ধ্যায় তবলা প্রতীকের বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সারিয়াকান্দি পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন, এছাড়াও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।স্বতন্ত্রপ্রার্থী শাহাজাদী আলম লিপি বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনের স্ত্রী।সে সুবাদে লিপি সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছেন। এলাকার গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সহযোগিতা করেছেন। গরীব মানুষদের চিকিৎসা সহায়তা করেছেন। মানুষের বিপদ- আপদে পাশে থেকেছেন। এছাড়াও বিভিন্ন মঞ্চে গান গেয়ে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন । আসনটির অপর স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা শোকরানা প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে সাথেই পৌর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। তিনি কেটলি প্রতীক নিয়ে লড়ছেন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজার রহমান শ্যামলও প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে সাথেই সারিয়াকান্দি পৌর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। তিনি ঈগল প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়াও বিভিন্ন এলাকায় ব্যানার পোস্টার সাঁটিয়ে এবং গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন গত উপনির্বাচনের দ্বিতীয় স্থান অধিকারী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ।
যমুনা এবং বাঙালি নদী বিধৌত এ আসনের প্রধান সমস্যা যমুনা নদীর ভাঙন এবং বন্যার সময় বন্যা কবলিত এলাকাবাসীর দুর্ভোগ। এছাড়া এ দুটি উপজেলার চরাঞ্চল এবং গ্রামাঞ্চলের বেশ কিছু রাস্তা চলাচলের অযোগ্য। সারাদেশের সাথে তাল মিলিয়ে এ এলাকার কোন উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়নি। সম্ভাবনাময় এ আসনে কোনও শিল্প কারখানাও নেই। এ সবকিছু বিবেচনায় যে প্রার্থী সকল সমস্যা সমাধান করে এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের একজন সচেতন ভোটার বলেন, সম্ভাবনাময় এ দুটি উপজেলাতে ভালো কোনও শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। উপজেলার একমাত্র নৌঘাট সারিয়াকান্দি ও জামালপুর নৌরুটে সি- ট্রাক সার্ভিস চালু করেও তা বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন রাস্তা এখনো চলাচলের অযোগ্য। এসব সমস্যা সমাধান করে যে ব্যক্তি সবসময় আমাদের পাশে থাকবেন তাকেই আমরা নির্বাচিত করবো।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ইতিমধ্যেই আমাদের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল প্রার্থীকেই নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি দেয়া হয়েছে। আচরণবিধি মেনে তাদের প্রচার

No comments