শিরোনাম

গবেষণায় উঠে এলো কারণ, কমে যাচ্ছে কিশোর-কিশোরীদের সক্ষমতা | Bogura TV | বগুড়া টিভি


 বগুড়া টিভি ডেস্কঃ

বিশ্বব্যাপী কিশোর-কিশোরীদের বয়সভিত্তিক দক্ষতা-সক্ষমতা হতাশাজনকভাবে কমে যাচ্ছে। নতুন সমীক্ষা অনুসারে উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত এই শিক্ষার্থীদের পঠন সক্ষমতা ১০ পয়েন্ট এবং গণিতে পারদর্শীতা প্রায় ১৫ পয়েন্ট নেমে গেছে। ২০১৮ সালের তুলনায় চলতি বছর তারা এমনভাবে পিছিয়ে পড়েছে বলে নতুন গবেষণায় উঠে এসেছে। জাতিসংঘের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্তদেশগুলোতে চালানো গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।

সংস্থাটি প্রতি তিন বছরে প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (পিসা) নামক গবেষণাটি চালায়। এই বছরের ফলাফলে দেখা গেছে যে, গণিতে শিক্ষার্থীদের পারদর্শীতা আগের যেকোন বছরের তুলনায় তিনগুণ কমে গেছে। চারজনের মধ্যে এক শিক্ষার্থী গণিত, বিজ্ঞান ও পঠনে ব্যাপকভাবে পিছিয়ে পড়েছে। এই প্রবণতা ১৮টি দেশের অন্তত ৬০ শতাংশ কিশোর-কিশোরীর ওপর পড়েছে। 


সাধারণ গণনার পাশাপাশি অতিসাধারণ বিশ্লেষণ করতেও ব্যর্থ হচ্ছে শিক্ষার্থীরা। এমন পিছিয়ে পরার কারণ হিসেবে কোভিডসহ মহামারিতে উদ্ভুত পরিস্থিতিকে দেখানো হচ্ছে। এর মধ্যে রয়েছে করোনাকালীন দীর্ঘ সময়  স্কুল বন্ধ থাকাও রয়েছে। তবে যথাযথ ব্যবস্থা নেয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ড উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে। এসব দেশের কিশোর-কিশোরীদের গড় সক্ষমতা বৈশ্বিক গড় ৪৭২ পয়েন্টের চেয়ে ১৫ থেকে ৯০ পয়েন্ট বেশি। 

No comments