শিরোনাম

বগুড়ার শিবগঞ্জে শয়নকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় শিবগঞ্জে নিজ ঘড়ে লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহতের নাম রুবেল মিয়া(২৮)। সে উপজেলার চাউলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। 

১৩ ই ডিসেম্বর আনুমানিক দুপুর ২ টায় লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানান, তিনি রাতে তার নিজের শয়নকক্ষে ঘুমিয়েছিলেন, কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। 

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে তাকে বেশ কয়েকজন মিলে হত্যা করেছে। আমরা সকাল থেকেই তার সাড়া শব্দ না পেয়ে সবাই নিশ্চিত হই। এবং শিবগঞ্জ থানা পুলিশকে ফোন করি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


No comments