বিএনপির ডাকা অবরোধে গাবতলীতে ককটেল বিস্ফোরণ! ৩ পুলিশ সদস্য আহত | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
সারাদেশে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা অবরোধে বগুড়ার গাবতলীতে একটি ককটেল বিস্ফোরণ করেছে অবরোধ সর্মথনকারীরা। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলো গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক এ এস আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক এ এস আই এনামুল হক ও জয়দেব। এর মধ্যে এনামুল বেশি আহত হয়েছেন। ১৩ ই ডিসেম্বর বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সারাদেশে চলমান হরতাল ও অবরোধের কারনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সড়কে অবস্থান করে। তারা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করবে বলে ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিস্ফোরণ, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর করেছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বেশকিছু আসামিদের আমরা গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি।
তারা প্রতিদিনের মতো আজকেও সড়কে অবস্থান নেয় আমরা তাদের একাধিকবার সড়ক ছাড়তে বললে তারা পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে।
এ সময় ককটেল বিস্ফোরণ হয়ে থানার উপ-পরিদর্শক এস আই আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক এএসআই এনামুল হক ও জয়দেব আহত হয়।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ককটেল নিক্ষেপ করার কারনে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments