শিরোনাম

কাহালুতে মাটি বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ
বগুড়ার কাহালুতে মাটি বহনকারী চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেলিমা সুলতানা (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক সোয়া ১০টায় বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবির পুকুর বাজারের পাশে মেসার্স রহিম ফিলিং স্টেশনের সামনে। 

নিহত সেলিমা বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া গ্রামের মো.রেজাউল করিমের স্ত্রী। 

জানা গেছে, নিহত সেলিমা বগুড়ায় তার শাশুড়ির চিকিৎসা শেষে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়ায় ফেরার সময় উল্লেখিত স্থানে পৌঁছালে পিছন থেকে আসা অপর একটি অটোরিক্সা তার অটোরিক্সাকে ধাক্কা দিলে তিনি অটোরিক্সা থেকে পাকা রাস্তার উপর ছিটকে পরা মাত্রই বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রাক তাকে চাকার নিচে পিষ্ট করে পালিয়ে যায়। 

এ ঘটনায় গুরুতর আহত সেলিমা ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, সিএনজি চালক একটু ঘুমন্ত অবস্থায় ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অসর্তকতা ভাবে গাড়ি চালানোর দায়ে বিপরীতদিক থেকে আসা সিএনজির সাথে ধাক্কা লাগে, ট্রাক চলন্ত অবস্থায় থাকার কারনে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা সিএনজি আটক করে থানার রেখেছি। কেউ অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments