ট্রেন দেখতে গিয়ে বাসের চাপায় পিষ্ট ভাই-বোন | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়ার মহাসড়কে বাসচাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ডুলাহাজারা এলাকার ইসলামিয়া মাদরাসার সামনে ওই ঘটনা ঘটে। নিহতরা হলো আব্দুর রহমান (৮) ও সাবা (৬)। তারা সম্পর্কে ভাই-বোন।
ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর মুঠোফোনে জানান, সকালে ট্রেন দেখতে যাওয়ার পথে শ্যামলী পরিবহনের বাসচাপায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন ছিলো। একই ঘটনায় তাদের চাচাতো ভাই গুরুতর আহত হয়ে ডুলহাজারা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল চিকিৎসাধীন।
নিহতরা স্থানীয় সৌদি প্রবাসী নাসিরের সন্তান বলে জানান চেয়ারম্যান আদর। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দোলহাজারী এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
No comments