শিরোনাম

এলাকাবাসীর সহযোগিতায় যেভাবে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘সীমান্ত এক্সপ্রেস’ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

নীলফামারীর ডোমারে রেলের ফিসপ্লেট ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। তবে, স্থানীয়দের প্রচেষ্টায় অল্পের জন্য রক্ষা পেয়েছে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে বোড়াগাড়ী ইউনিয়নের হীরালাল ঘুন্টি থেকে ১০০ মিটার উত্তরে এই ঘটনা ঘটে। 

জনতার ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা পালানোর পর ঘটনাস্থল থেকে ৭১ টি ক্লিপ উদ্ধার করেছে রেল কর্তৃপক্ষ। রেল কর্মীরা ফিসপ্লেট ক্লিপ মেরামত করার পর দুই ঘণ্টা বিলম্বে রেল চলাচল শুরু হয়। 

স্থানীয়রা জানান, রাত সাড়ে আটার দিকে শব্দ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ধাওয়া খেয়ে ফিসপ্লেট খুলতে থাকা দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়। এরই মধ্যে একটি ট্রেন দ্রুত পার হয়ে যায়। বেগতিক অবস্থা দেখে স্থানীয়রা লাইনে দাঁড়িয়ে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। 

সীমান্ত এক্সপ্রেসের পরিচালক হাফিজুর রহমান বলেন, জনতার বাধা পেয়ে ট্রেন থেমে যায়। রেল লাইনের বেহাল দশা করেছে দুর্বৃত্তরা। এমন অবস্থায় ট্রেন চালালে লাইনচ্যুত হওয়া বা আরও বড় দুর্ঘটনা হতে পারতো। 

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রেল নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কাজ করবেন।

No comments