মুশফিকুর রহিম সম্পর্কে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করায় বগুড়া সাতমাথায় মানববন্ধন | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ ই ডিসেম্বর সকাল ১১ টায় এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় মাটিডালি ক্রীড়া চক্রের সদস্যসহ বগুড়ার ক্রীড়াঙ্গনের সর্বস্তরের জনসাধারণ। পরে বগুড়ার জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়।
এ সময় মাটিডালি ক্রীড়া চক্রের একটি প্যাডে স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়, বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন গত ৬ ডিসেম্বর বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের "আউট অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড" কে কন্দ্রে করে মিরপুর টেস্টে "স্পট ফিক্সিংয়ের গন্ধ। সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে" শিরোনামে একটি প্রতিবেদন ৭১ টেলিভিশিন নিয়মিত অনুষ্ঠান খেলাযোগের ফেসবুক পেজে ও ইউটিউবে প্রচার করা হয়। আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
প্রতিবেদনে মুশফিকের আউট নিয়ে মনগড়া, অসত্য, উদ্দেশ্য- প্রণোদিত তথ্য পরিবেশন করে তাঁর দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপর কালিমা লেপন করা হয়েছে এবং তাঁর সুনাম ক্ষুন্ন করা হয়েছে। প্রতিবেদনটি এমন সময়ে করা হয়েছে যখন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে। এই প্রতিবেদনের কারনে মুশফিকুর রহিম পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে সুনাম ক্ষুন্নের শিকার হয়েছেন এবং তিনি এই বিকৃত তথ্য সম্বলিত প্রতিবেদনের কারনে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করছেন। ফলে ২য় ইনিংসে তিনি রানই করতে পারেননি। মুশফিক আমাদের গর্ব! মুশফিক আমাদের অহংকার! আমরা তার দীর্ঘ দেড় যুগের ক্রিকেট জীবনে পরিচ্ছন্ন, ধর্মপ্রাণ, ক্রিকেটের প্রতি নিবেদন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ যাবৎ যে ইতিহাস গড়েছেন তার সাথে এই প্রতিবেদকের প্রতিবেদন যায় না।
এমনকি তিনি "আউট অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড" যে আউট হয়েছেন তার সাথে ম্যাচ ফিক্সিং এর কোন প্রকার যোগাযোগ আছে বলে আমরা মনে করি না। মুশফিক নিজে এর প্রতিবাদ করে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের আপনি ক্রিকেটিয় অভিভাবক শুধু নন, আপনি তাদের অভিভাবকও বটে। আমরা তাই এই মিথ্যা অভিযোগের প্রতিবেদনকারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে ভবিষ্যতে অন্য কোন খেলোয়ার বা দলের বিরুদ্ধে এহেন গর্হিত কাজ করতে দুঃসাহস না পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি।

No comments