শিরোনাম

বগুড়ায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

রবিবার সকালে জেলা প্রশাসক সভাকক্ষে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। এদিন বিকাল পৌনে ৪টার দিকে তার পক্ষে সমর্থকরা বগুড়া ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার সময় তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এর আগেও বগুড়া সদর-৬ ও কাহালু-নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আবেদন করে প্রার্থীতা ফিরে পান এবং বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দীর্ঘদিন থেকেই এলাকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এই হিরো আলম, নির্বাচনী আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে একজন কলেজের অধ্যক্ষ তাকে একটি গাড়ি উপহার দেন। তবে তিনি ব্যক্তিগত কাজে নয় বরং এলাকার অসহায় রোগীদের জন্য গাড়িটিকে অ্যাম্বুলেন্স পরিবর্তন করেন।

মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে এই কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ রাজনীতিবিদ হিরো আলম বগুড়া টিভিকে জানান, একজন ভোটারের স্বাক্ষর না থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আমি হাইকোর্টে রিট করে আমার প্রার্থিতা ফিরিয়ে আনব এবং এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব।

No comments