শিরোনাম

বগুড়া-১ আসনে লিপির মনোনয়ন বৈধ ঘোষণা | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়া-১ ( সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বৈধ ঘোসনা করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

এর আগে একই দিনে লিপি সহ বাংলাদেশ খেলাফত আন্দোলন দলের প্রার্থী নজরুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া ঋণ খেলাপির অভিযোগ থাকায় এনপিপির প্রার্থী ইবনে সাফি বিন হাবীবের মনোনয়ন বাতিল করা হয়। 

স্থগিত হওয়া দুই প্রার্থীর মধ্যে লিপির মূসক রিটার্ন দাখিল না করায় ৭০ হাজার টাকা জরিমানা বকেয়া এবং নজরুল ইসলাম নিজে ও তাদের সমর্থক ও প্রস্তাবক উপস্থিত না থাকায় মনোনয়ন স্থগিত করা হয়। তবে তাদেরকে আজ মনোনয়ন যাচাই বাছাই চলাকালীন পর্যন্ত তাদেরকে সময় দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম।  

বগুড়া-১ আসনে মোট ১২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে দুইজনের মনোনয়ন  স্থগিত ও একজনের বাতিল করা হয়েছে। 

পরে যথাযথ কাগজপত্র ঠিক করে জমাদানের মাধ্যমে মনোনয়নের বৈধতা ফিরে পান শাহাজাদী আলম লিপি।

No comments