শিরোনাম

বগুড়ায় পুলিশের ধাওয়াতে যুবদল নেতা হার্ট অ্যাটাকে নিহতের অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় এক যুবদল নেতা হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। নিহত যুবদল নেতার নাম ফোরকান আলী। তিনি জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ৩ রা ডিসেম্বর না ফেরার দেশে চলে যান তিনি। 

পরিবারের পক্ষ থেকে জানান, তিনি দির্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় রাজপথে তিনি সংগ্রাম করেছেন। বেশ কিছুদিন ধরে মামলা খেয়ে পালিয়ে বেড়াচ্ছে তিনি।

পুলিশ ও বিজিবির ধাওয়া খেয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। পরে তাকে চিকিৎসার জন্য নিলে তার মৃত হয়। 

এ সময় মৃত্যুর খবর শুনে বাড়িতে দেখতে যান জেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুটির শিল্প বিষয়ক উপদেষ্টা ও সাবেক বগুড়া-৭ আসনের সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু জানান, হরতাল অবরোধের সময় তিনি নিয়মিত রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছেন। তার মতো কর্মী চলে যাওয়ায় জেলা বিএনপির একটি দায়িত্বশীল কর্মী হারিয়ে গেলো।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, একজন বিএনপি নেতা মারা গেছে এমন খরব শুনেছি, তবে পুলিশের বা বিজিবির ধাওয়া খেয়ে মারা গেছে এটা গুজব।

No comments