শিরোনাম

বগুড়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপনী ও পুরষ্কার বিতরন | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপনী ও পুরষ্কার বিতরন


কামরুজ্জামান সম্পদ,ভ্রাম্যমাণ ( বগুড়া ) প্রতিনিধিঃ

বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপনী ও পুরষ্কার বিতরন করা হয়েছে। 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান বগুড়া জেলা ক্রীড়া  অফিসার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার মাটিডালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিডালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া,  সহকারী শিক্ষক রেজাউল করিম, আঃ সবুর।
আলোচনা শেষে  প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।

No comments