পাঁচবিবিতে মানবতার ফেরিওয়ালা খাইরুজ্জামান চৌধুরী | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
মানবতার ফেরিওয়ালা গরিবের বন্ধু পাঁচবিবি পৌর শহরে সবাই তাকে এক নামে চেনে খায়রুজ্জামান চৌধুরী। ফটো সাংবাদিক। মাতাইশ মঞ্জিল মহল্লায় তার বাড়ি।
একজন ব্যতিক্রমী মানুষ।মোটরসাইকেলের পিছনেও নেমপ্লেটে লেখা রয়েছে সে কথা।
সকাল সন্ধ্যা ঘুরে বেরিয়ে খোঁজেন গরিব মানুষকে। মোটরসাইকেলে,হাতের ব্যাগে কম্বল, মুজা, ও খাবার রেখে বিলি করেন তিনি ছোট শিশু থেকে বৃদ্ধ বয়সী সবাইকে।
প্রতিবছর শীত এলেই এটা তার নিত্যদিনের কাজ বলে মনে করেন। এক সাক্ষাৎকারে খায়রুজ্জামান চৌধুরী বলেন,আমি একজন নিঃসন্তান মানুষ।আল্লাহ আমাকে অনেক দিয়েছে। শুনেছি,দানে দুর্গতি খন্ডায়। আমিও দুর্গতি খন্ডাচ্ছি।
কোন নেতা হওয়ার আশায় নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি বর্তমান সরকার তথা শেখ হাসিনাকে আমার বাড়ি দান করবো।

No comments