শিরোনাম

পদ্মপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি

পদ্মপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

প্রত‍্যন্ত গ্রামীণ এলাকায় মাদক মুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে মানিক দিপা পদ্মপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় অত্র গ্রামে খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের চ‍্যাম্পিয়ন চন্ডিবর স্পোর্টিং ক্লাব দলের হাতে পুরস্কার তুলে দেন পারফেক্ট প্রি-ক‍্যাডেট স্কুলের পরিচালক সাজ্জাদ হোসেন। এর আগে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন।


তালপুকুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ওরফে রুহুল আমিনের সভাপতিত্বে ও মানিকদিপা পদ্মপাড়া কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মজনুর সঞ্চালনায় এতে অংশ নেন আড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, আড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল বাছেদ রঞ্জু, চারমাথা সোনালী বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী আব্দুল হালিম, অত্র গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক তৌফিকুল ইসলাম,


মানিকদিপা ফকির পাড়া গ্রামের সমাজ সেবক ও ইসলামী ব‍্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান, খরনা নাদুর পুকুর ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম তোতা, মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান উজ্জ্বল, সাংবাদিক নাজিরুল ইসলাম, ব‍্যবসায়ী আবু কালাম সহ অত্র এলাকার সুশীল সমাজের ব‍্যক্তিবর্গ।

উক্ত টুর্নামেন্টের ফাইনালে কাজলগোরী ক্লাবকে ২-১ পয়েন্টে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে চন্ডিবর স্পোর্টিং ক্লাব। পুরস্কার হিসাবে বিজয়ীদের একটি বড় রাজহাঁস ও পরাজিত দলের হাতে একটি বড় দেশী জাতের হাঁস দেয়া হয়।


No comments