বিএনপি নিয়ে ভাইস চেয়ারম্যান হাফিজের যত অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
নিজ দল বিএনপি নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে অংশ নেবেন না বলেও ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় সভা করে নিজের শারীরিক অবস্থা জানিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। তবে আমি মনে করি, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। দলটিতে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে।

No comments