তারা আমার পেটে লাথি দিলো | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
বগুড়া সদর উপজেলা সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালক আহত হলেও তাকে অটোরিকশার জন্য আফসোস করতে দেখা যায়।
কান্নাজড়িত কণ্ঠে তাকে বলতে শোনা যায়, ‘হাতে বোমা লেগেছে সমস্যা নেই। আমার পেটে তারা লাথি দিল। আমি গরিব মানুষ, আমি কার কি ক্ষতি করেছি? তারা কেন আমার অটোরিকশা পুড়িয়ে দিল?’
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কে ঝোপগাড়ীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কে মাটিডালি থেকে চারমাথায় যাওয়ার পথে ১০ থেকে ১৫ জন সিএনজিচালকের পথরোধ করে। এ সময় তারা অটোরিকশা ভাঙচুর করে।
পুলিশ বলছে, চালককে লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে। হাত বোমার স্প্রিন্টারে অটোরিকশাচালক রফিকুল ইসলাম আহত হয়েছেন। পরে অটোরিকশায় পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, শিগগিরই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

No comments