শিরোনাম

এমপি নির্বাচনে লড়তে উপজেলা চেয়ারম্যান মজনুর পদত্যাগ | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা মার্কার প্রার্থী হিসেবে লড়তে শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন মজিবর রহমান মজনু।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে প্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য নিশ্চিত হয়।

এর আগে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন। এতে স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করার কারণ উল্লেখ করা হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা মার্কার প্রার্থী হিসেবে করবেন বলে সিদ্ধান্ত নেওয়ায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন বলে জানান বগুড়া আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

তিনি আরো বলেন, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। এরইমধ্যে চারবার পৌরসভার চেয়ারম্যান ও দ্ইু বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। সাধ্যানুযায়ী এই জনপদের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।

এবার দল আমাকে সংসদ সদস্য পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। তাই বগুড়া-৫ আসনে আমাকে আওয়ামী লীগের দলীয় মনোনয় দিয়েছে। তাই, আমি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি।
 
সেইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবো বলে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমি বিশ্বাস করি শেরপুর ও ধুনট উপজেলার মানুষ বিপুল ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করবে।

No comments