শিরোনাম

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লিপির মনোনয়ন ফরম উত্তোলন | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাদী আলম লিপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াই করার ঘোষণা দিয়েছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিস থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরুবিদের সাথে নিয়ে হাটশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মেহেদী হাসান (আলো) তার চাচী শাহাজাদী আলম লিপির পক্ষে মনোনয়ন ফরম সগ্রহ করেছেন।

শাহজাদী আলম লিপি বলেন, 'বগুড়া-১ আসনে সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের মানুষের শুন্যতা থাকায় এবং ভোটারদের দাবীর প্রেক্ষিতে নির্বাচন করা ঘোষণা দেন।'

তিনি বলেন, 'দুই বছর ধরে এলাকার মানুষের কাজ করে যাচ্ছে। সুখে দুঃখে তাদের পাশে আছি। তাদের মূল্যবান ভোটে এমপি নির্বাচিত হতে পারলে নির্বাচনী এলাকার যমুনা ও বাঙ্গালী নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান।

সারিয়াকান্দি-সোনাতলা এলাকার চরাঞ্চলের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়ন, বেকার সম্যসা সমাধান ও মাদকমুক্ত নির্বাচনী সহ এলাকার সার্বিক উন্নয়ন করব।

No comments