হরতালের সমর্থনে বগুড়া শহরে জামায়াতের বিক্ষোভ মিছিল | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৩০ শে নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের ব্যস্ততম শেরপুর রোডের কলোনী এলাকায় একটি মিছিল বের করে জামায়াত।
মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রব্যম্যূলের সীমাহীন ঊর্দ্ধগতি আর সরকারের জুলুম-নির্যাতনে সারাদেশ দেশ উত্তাল। দেশবাসী এই জালিম সরকারকে একমুহুর্ত ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষের কথা ভেবে অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হতে পারেনা। অবিলম্বে অবৈধ তফসিল বাতিল করে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করা না হলে দেশবাসী একতরফা নির্বাচন হতে দিবেনা।’
নেতৃবৃন্দ বলেন, ‘সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় আমীরে জামায়াতসহ সারাদেশে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের অন্যায়ভাবে জেলখানায় আটকে রেখেছে। এটা কোন গণতান্ত্রিক সরকারের অচরণ হতে পারেনা। অবিলম্বে সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে। বলেও স্লোগান দিতে থাকে তারা।

No comments