শিরোনাম

বগুড়ায় অপহরণ মামলায় ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ায় অপহরণ মামলায় ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১২ বগুড়া কোম্পানি। 

৩০ শে নভেম্বর বৃহস্পতিবার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ১৪ নভেম্বর সকাল ৯ টায় গাবতলী মহিলা কলেজের এক শিক্ষার্থী সারিয়াকান্দি থানাধীন হাটফুলবাড়ী সিএনজি স্ট্যান্ডে কলেজে যাওয়ার পথে অজ্ঞাতনামা আসামী সিএনজি যোগে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে গত ১৭ নভেম্বর সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

উক্ত অভিযোগের প্রেক্ষিতে সারিয়াকান্দি থানায় মামলা নং-৯ তারিখ ১৭ নভেম্বর ২০২৩ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/(২০০৩) এর ৭/৩০ দায়ের করেন।

পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের নিকট ফোন করে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
 
ঘটনার পর থেকেই র‌্যাব অপহরণকারীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে অদ্য ৩০ নভেম্বর মধ্যরাতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর চৌকস আভিযানিক দল বগুড়া জেলার নন্দীগ্রাম থানা এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করে। উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

No comments