পাঁচবিবিতে হরতালের সমর্থনে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও পথসভা | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।৮ম ধাপে অবরোধ শেষে আজ ৩০ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দিনের হরতালের ডাক দেয় বিএনপি।
এই হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শেষে নিমতলী বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে।

No comments