বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ! আটক-২ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বিএনপির ডাকা হরতালের ৪৮ ঘন্টার আজ দ্বিতীয় দিনে বগুড়ায় সড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি-জামায়াত।
বৃহস্পতিবার ভোর থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সকাল ৭টায় কলোনী এলাকায় হরতালের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান মিছিলেন নেতৃত্ব দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় আর বেশি দিন নাই। সারাদেশের জনগণ জেগে উঠেছে। অচিরিইে এই ফ্যাসিবাদী সরকারের পতন হবে। নির্বাচনের নামে প্রহসন দেশের মানুষ মানবেনা। যেকোন মূল্যে প্রহসনের নির্বাচন রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে।
সমাবেশে শেষে জামায়াতের শত শত নেতাকর্মী সড়কে বসে পড়ে। এদিকে, হরতালের সমর্থনে শহরের ফুলবাড়ী এলাকায় আজিজুল হক কলেজের সামনে মিছিল করেন অপর দিকে ঠনঠনিয়া সিটি স্কুলের সামনে মিছিল থেকে গাড়ী ভাঙচুর করে সেখান থেকে দু'জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি ককটেল উদ্ধার করেন।
পুলিশ জানান, হরতালের সমর্থনে তারা সড়ক অবরোধ করে, গাড়ি ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

No comments