বগুড়ায় হরতালের শেষ দিনে দুইটি গাড়িতে আগুন | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে আবারো দুটি মালবাহী ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থিতরা।
৩০ শে নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ সময় শহরের বনানী ঢাকা রংপুর মহাসড়কে একটি মালবাহী গাড়ি যেটি বগুড়া থেকে সিরাজগঞ্জের অভিমুখী যাত্রা করেছিল এমন একটি মালবাহী গাড়ি চলন্ত অবস্থায় অগ্নিসংযোগ করে হরতাল সমর্থনকারীরা। এ সময় গাড়িটি পুড়ে যায়।
অন্যদিকে আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের একটি খাদ্যবাহী গাড়ি মাটিডালি হয়ে জয় বাংলা এলাকায় পৌঁছিলে সেখানে গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। এ সময় আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের দই মিষ্টি পরিবহনকৃত গাড়িটি সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে আগুন নিভাতে সক্ষম হলেও গাড়িটি সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে গাড়িটি পুড়ে নষ্ট হয়ে যায়।

No comments