আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি সহ ১৫ উপ-কমিটি গঠন | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা অঞ্চল নির্বাচন কমিশন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় এই কমিটি ও উপকমিটি গঠন করা হয়।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা, কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ ও সদস্য সচিব ওবায়দুল কাদের। এই কমিটির সদস্যরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা কমিটি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপকমিটির মধ্যে ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক, সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।
নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।
নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপকমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ ফারুক খান, সদস্য সচিব তারানা হালিম।
দফতর ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন, সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান।
লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক মো. রশিদুল আলম, সদস্য সচিব বিএম মোজাম্মেল হক।
পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী, সদস্য সচিব সানজিদা খানম।
প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ড. কামাল আবু নাসের চৌধুরী, সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ।
মিডিয়া উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
পেশাজীবী সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড. মশিউর রহমান, সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা।
আইটি বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
বিদেশি মিশন/সংস্থা উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সদস্য সচিব ড. শাম্মী আহমেদ।
সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন পল্টু, সদস্য সচিব অসীম কুমার উকিল।
অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দীন আহমদ, সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান।
ধর্ম বিষয়ক উপকমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দী, সদস্য সচিব সিরাজুল মোস্তফা।

No comments