শিরোনাম

বগুড়ায় নৌকার মাঝি হলেন যারা | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

নানান আলোচনার মধ্যে দিয়েই বগুড়ায় নৌকার মাঝি হলেন, বগুড়ার ৭টি আসনে আওয়ামী লীগের প্রার্থী। বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা): সাহাদারা মান্নান, বগুড়া-২ (শিবগঞ্জ): তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া): সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম): হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ (শেরপুর-ধুনট): মজিবর রহমান মজনু, বগুড়া-৬(সদর): রাগেবুল আহসান রিপু,বগুড়া-৭ (গাবতলী- শাজাহানপুর): ডা. মোস্তফা আলম নান্নু।

২১শে নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমার শেষ দিনে এই আসনের প্রার্থী হতে আগ্রহী ছিলেন তারা।

বগুড়া-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী হতে বর্তমান সংসদ সদস্য (এমপি) সহ ৬ জন তাদের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

এদিকে দীর্ঘ ৫০ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হন রাগেবুল আহসান রিপু। ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পর চলতি বছরের ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে তিনি জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেন। একাদশ জাতীয় সংসদের মেয়াদে তৃতীয়বারের মতো এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এক মেয়াদে একই আসনে তিনবার নির্বাচন ও উপ-নির্বাচনের ঘটনা প্রথম ঘটে।

No comments