অকৃতকার্যের রেকর্ড গড়লো মুজিবুর রহমান মহিলা কলেজ ও বগুড়া সরকারি কলেজ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ায় শহর ও শহরতলি এলাকার নামি দামি কলেজগুলো এবারও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে সাফল্যের ধারা ধরে রেখেছে। পাসের হারও শতভাগের কাছাকাছি। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ।
এ কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৩৩৮ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০০৮ জন। সে হিসেবে পাশের হার ৯৯.৯৩ আর অকৃতকার্য হয়েছে ৫ জন।
বগুড়া সরকারি শাহসুলতান কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ১৪৩২। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫৮। বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মোট পরীক্ষার্থী ছিল ৭০৬ এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৪ জন।
বগুড়া আমর্ড ব্যাটালিয়ন স্কুল ও কলেজের ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪৯ জন। বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এবার পরীক্ষা দেয় ২৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৩২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন।
বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ থেকে পরীক্ষার্থী ছিল ১৫০২ জন। জিপিএ ৫ পেয়েছে ১৮৪ জন। অকৃতকার্য হয়েছেন ৭৫ জন।
বগুড়া সরকারি কলেজের ৮৫৯ পরীক্ষার্থী মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। অকৃতকার্য হয়েছেন ৭১ জন। বরাবরের মতো এবারও এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসে এগিয়ে রয়েছে মেয়েরা।
রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।
এদিকে দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে বেশি সংখ্যক ছাত্র অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ৮৯ হাজার ও ছাত্রী ছিলেন ৬ লাখ ৬৮ হাজার।

No comments