শিরোনাম

বগুড়ায় ৪৭০ পিচ ইয়াবাসহ যুবক আটক | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ায় ৪৭০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১২।

২৬ শে নভেম্বর (রবিবার) ভোরে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া র‍্যাব কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন। 

তিনি জানান, কক্সবাজার হতে কুড়িগ্রামগামী একটি কুড়িগ্রাম এ আর ট্রাভেলস পরিবহনে যাত্রীবেশে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করতেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর টিএমএস এস স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রিয়াজুল ইসলাম (৩৪), পিতা- মৃত পনির উদ্দিন, সাং- চেরেঙ্গা (আর ডি আর এস বাজার), থানা- কুড়িগ্রাম, জেলা- কুড়িগ্রাম’কে ৪৭০ পিচ ইয়াবা, ১টি মোবাইল এবং ১টি সীমসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

No comments